ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইএমএফের পূর্বাভাস, বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর ● আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ৩০০ কোটি টাকা....প্রতিমন্ত্রী ● শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল ● আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে....প্রসিকিউশন ● ইমরান সমর্থকদের ঠেকাতে কনটেইনারের দেয়াল,পাকিস্তানে পণ্য পরিবহনে অচলাবস্থা ● বিশ্ব স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণস্বাস্থ্য হোমিওর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ● ভারতের পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে.....মমতা ● দেশে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মা‌টিরাঙ্গায় গভীর রা‌তে সরকারি চাল জব্দ, দোকানী‌কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১১:৫৩ এ এম
মা‌টিরাঙ্গায় গভীর রা‌তে সরকারি চাল জব্দ, দোকানী‌কে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুচ্ছ গ্রা‌মের সরকারী চাল ও গম মজুদ রাখার দা‌য়ে এক দোকানদার‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ১৩ অ‌ক্টোবর) রাত ১১টার দি‌কে দি‌কে উপ‌জেলার বড়নাল ডাকবাংলা বাজা‌রে "হুমায়ুন স্টোরের এর স্বত্বাধিকারী মোঃ নুর হাসান (৪৪) কে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় এ জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতুর ভ্রাম‌্যমান আদালত।

এসময় গুচ্ছ গ্রামের সরকারি রেশনের ৩ বস্তা গম ও ১২ চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান,গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে মা‌টিরাঙ্গা ডাকবাংলা বাজা‌রে অ‌ভিযান প‌রিচালাক‌রে অ‌বৈধ ভা‌বে মজুদ করা ১২বস্তা সরকারী চাল ও ৩ বস্তা জব্দ করা হ‌য়ে‌ছে।

জনস্বার্থে আগামী‌তেও এ ধর‌ণের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লে থাক‌বে ব‌লে জানান তি‌নি।

এ সময় মাটিরাঙ্গা থানার পুলিশ, তবলছড়ি এলএসডি খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: রহিম মিজি এবং স্থানীয়‌ দোকার গন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)