ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম ● নারায়ণগঞ্জে কাস্টমস অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার সুতা জব্দ ● গোপালগঞ্জে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৩০ ● বক্ষব্যাধি হাসপাতাল উন্নয়ন কাজে যত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ● নারায়ণগঞ্জ পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে চা চক্রের আড্ডা ● অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেয়া হবে না....আইজিপি ● সরকারি জমি দখল করে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার ● পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন ● পর্যটননগরী কক্সবাজারে হোটেল-রিসোর্ট ছয়শ ফায়ার ছাড়পত্র মাত্র ২৩ ● আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন...নেতানিয়াহু
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দুই হাজার ৪০০ জন গ্রেফতার

ফ্রান্সে সহিংসতা-লুটপাটে ক্ষুব্ধ ম্যাক্রোঁ,কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৯:৫৮ এ এম
ফ্রান্সে সহিংসতা-লুটপাটে ক্ষুব্ধ ম্যাক্রোঁ,কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভের মধ্যে ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিলেও জরুরি অবস্থা বা কারফিউ জারির ঘোষণা দেননি তিনি।

একই সঙ্গে নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ম্যাক্রোঁ বলেন, যারা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তাদের নিজেদের কর্মকাণ্ডের মূল্য দিতে হবে।

এর আগের দিন ফ্রান্সের বিভিন্ন শহরে কয়েক বছরের মধ্যে ভয়াবহতম নগর সহিংসতার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের সহিংসতার ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য। ম্যাক্রোঁ বলেন, ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের সঙ্গে ধ্বংসযজ্ঞ ও লুটপাটে জড়িতদের এক করে দেখা উচিত নয়।

তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেশাদারত্বের পরিচয় দিলেও বিভিন্ন শহরে তাঁদের নজিরবিহীন সহিংসতার মুখে পড়তে হয়েছে।

ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সরকারকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

সংকটে থাকা মানুষের জন্য জরুরি সহায়তা দিতে একটি ‘সংকট মোকাবিলা ইউনিট’ গঠনের ঘোষণাও দেন ফরাসি প্রেসিডেন্ট।

তিনি বলেন, দেশের এখন ঐক্য, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন।

আলজাজিরার প্যারিস প্রতিনিধি নাতাশা বাটলারের মতে, ম্যাক্রোঁর ভাষণে নতুন কোনো উদ্যোগের ঘোষণা ছিল না।

দীর্ঘদিন ধরে একই ধরনের বক্তব্য শুনে আসা বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমনে এ ভাষণ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আগামী বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সহিংসতার ঘটনাটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।

বামপন্থি প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলঁশো জনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করেছেন।

অন্যদিকে, কট্টর ডানপন্থি প্রার্থী জর্ডান বারদেলা ম্যাক্রোঁর ভাষণকে ‘হতাশাজনক’ ও ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন।

তাঁর অভিযোগ, জনগণকে সুরক্ষা দিতে সরকার ব্যর্থ হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের হাতে কার্যকর উদ্যোগ অবশিষ্ট নেই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)