আ জা আন্তর্জাতিক ডেক্স
সামনে যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন যিনি ইসরাইলের ওপর চটে থাকতে পারেন—এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তাই আগেভাগেই ভারত এবং লাতিন আমেরিকার দেশগুলোর মতো নতুন মিত্র তৈরি করে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নীতি ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন।
নেতানিয়াহু বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট চলে আসতে পারেন যিনি ইসরাইলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না।
সে রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়ার পাশাপাশি ভারত ও অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গাঢ় করার কথা জানান তিনি।
বিশ্বের কাছে ইসরাইল যে একা নয়, তা বোঝাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার গভীর বন্ধুত্বের কথা আবারও তুলে ধরেন নেতানিয়াহু।