ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● পছন্দের গাড়ি কেনা-বেচার সুযোগ সৃষ্টি করতে বারভিডা কার এক্সপো ২০২৬ ● যুদ্ধ বন্ধে মার্কিন-ইরান আলোচনা সম্ভাব্য ঐতিহাসিক সাফল্যের পথে ● হাসানের ৬ উইকেটে ৩৫৬ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ● ইরানের বাকি অংশও ধ্বংসের হুমকি ট্রাম্পের ● বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ● প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ● স্ত্রীর এনসিপিতে যোগদান প্রসঙ্গে যা বললেন গোলাম মাওলা রনি ● হাউসে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়েছে ডেমোক্র্যাটরা, সিনেটেও এগিয়ে ● রাজধানীতে ট্রাফিক আইনে ২ হাজার ৮৮ মামলা ● সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুদ্ধ বন্ধে মার্কিন-ইরান আলোচনা সম্ভাব্য ঐতিহাসিক সাফল্যের পথে

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৯:১৬ পিএম
যুদ্ধ বন্ধে মার্কিন-ইরান আলোচনা সম্ভাব্য ঐতিহাসিক সাফল্যের পথে

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা সম্পর্কে অবগত একজন কূটনীতিকের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য যুগান্তকারী সমাধানের কাছাকাছি আসছে এবং তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন সব প্রস্তাব বিবেচনা করছে, যা নিয়ে তারা আগে আলোচনা করতে রাজি ছিল না।

কূটনীতিক বলেছেন, প্রধান মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, তা দেশটি খতিয়ে দেখছে।

যেকোনো ছাড় আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে, যা জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে স্থবির হয়ে আছে।

রয়টার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইমসও এর আগে পারমাণবিক ইস্যুতে ইরানের আপস করার ইচ্ছার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত নিরসন এবং একটি ব্যাপক চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে শুক্রবার আমিরের কার্যালয় থেকে জানানো হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দূর করতে কাতারের কর্মকর্তারা দোহা ও তেহরানের মধ্যে যাতায়াত করছেন। সূত্র: মিডিল ইস্ট আই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)