Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

খেলা শেষ, খোদা হাফেজ...মাহফুজ আলম ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা, দু’জনকে অস্ত্রের মুখে অপহরণ ঢাকা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল...স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল ম্যাচের আগে নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে হেক্সা হার্টব্রেক,হালান্ডের জোড়া গোলে ষষ্ঠবারের মতো ব্রাজিলের স্বপ্নভঙ্গ নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সাবেক তথ্য উপদেষ্টা

খেলা শেষ, খোদা হাফেজ...মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১১:৩৩ পিএম
খেলা শেষ, খোদা হাফেজ...মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী (ফার-রাইট) গোষ্ঠীর তৎপরতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচিত মন্তব্য করেছেন।

সোমবার (০৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সমালোচনা করেন এবং ফার-রাইট গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ।

এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!” তিনি আরও দাবি করেন, গত দুই বছরে ফার-রাইট গোষ্ঠীগুলোকে পরিকল্পিতভাবে তৈরি ও উৎসাহিত করা হয়েছে।

তার ভাষ্য, এসব গোষ্ঠী অনলাইন ও অফলাইনে মব সহিংসতা চালিয়ে জুলাইয়ের ঘটনাকে একটি নির্দিষ্ট আদর্শিক রূপ দেওয়ার চেষ্টা করেছে।

মাহফুজ আলম লেখেন, “গত দুই বছর কীভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হলো, কারা তাদের আশকারা দিয়েছে এবং কীভাবে তারা অনলাইন-অফলাইনে মব-নৈরাজ্য চালিয়েছে—এসব বিষয় আশা করি বিজ্ঞজনরা সামনে আনবেন।”

তিনি আরও বলেন, গত বছরের শুরু থেকেই তিনি ফার-রাইট গোষ্ঠী ও ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলে আসছেন।

এ কারণে তাকে নানা চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন। পোস্টের শেষাংশে মাহফুজ আলম লেখেন, “সামনের দিনগুলো সবার জন্য Reckoning-এর।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)