Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

খেলা শেষ, খোদা হাফেজ...মাহফুজ আলম ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা, দু’জনকে অস্ত্রের মুখে অপহরণ ঢাকা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল...স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল ম্যাচের আগে নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে হেক্সা হার্টব্রেক,হালান্ডের জোড়া গোলে ষষ্ঠবারের মতো ব্রাজিলের স্বপ্নভঙ্গ নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ চলার সময়

ব্রাজিল ম্যাচের আগে নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১০:১২ এ এম
ব্রাজিল ম্যাচের আগে নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ডে ভয়াবহ গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (০৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে আহত আটজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল।

তবে বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

তবে হামলায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি।

এদিকে, গোলাগুলির ঘটনাস্থল কোনি আইল্যান্ড থেকে প্রায় ৪৭ মিনিটের বাসপথ দূরে অবস্থিত নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও নরওয়ের।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)