Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের....আইনমন্ত্রী স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের....আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদা

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১১:০৩ এ এম
বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের....আইনমন্ত্রী

বিচার বিভাগে এখনো নানা সমস্যা রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

শুক্রবার (০৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আয়োজিত নাগরিক শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আপনাদের কাছে সংকট একরকম, আমার কাছে আরেক রকম’ আইনমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে সংকট একরকম, আমার কাছে আরেক রকম। অনেকেই বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, টাউট-বাটপাড়ে ভরে গেছে।

অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের।’

বিচারকের দায়িত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি।

এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতাপ্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকেরা পোষণ করবেন, সেদিন দেশে নিরপেক্ষ ও ন্যায়বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘উনি বলেছেন, “উনি ডিসেম্বরে দেশে আসবেন”, আমিও বিশ্বাস করতে চাই, উনি দেশে আসুন এবং কারাগারে যান।

আইনের পথ ধরে হাঁটুক, আইনের পথ ধরে হাঁটলে আমরা জানি অনেক ক্ষমতা মানুষের; কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’

যারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান, স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)