Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের....আইনমন্ত্রী স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ইসলামিক ফাউন্ডেশন এর

ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৯:১০ পিএম
ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন

পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজের কার্যক্রম শুরু হয়েছে ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও  রাণীশংকৈল উপজেলার পৌর শহরের হ্যালি প্যাড মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এখন ধর্মীয় ও সামাজিক সেবার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করছে।

আজ শুক্রবার ৭ ই আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী,, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার, সাবেক মেয়র আলমগীর সরকার এবং জুলাই যোদ্ধা হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনী প্রথম জুমায় পৌরশহরের সর্বস্তরের মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ হাজারো মুসল্লি অংশ নেন।

উদ্বোধনী আয়োজনে সন্তোষ প্রকাশ করে মুসুল্লি গণ বলেন, "ক্লান্তি অবসাদ দূর করা ও সৃষ্টিকর্তা সানিধ্য প্রাণ কেন্দ্র। "

মডেল মসজিদটিতে রয়েছে আধুনিক অজুখানা, ইসলামিক রিসোর্স সেন্টার, ইমাম ও মুয়াজ্জিনের জন্য পৃথক আবাসন, পুরুষে -মহিলা জন্য পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা।

একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।

এছাড়াও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে রয়েছে ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, সমৃদ্ধ লাইব্রেরি, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কোরআন হেফজের সুযোগ এবং মৃত ব্যক্তির গোসলের জন্য পৃথক ব্যবস্থা।

ধর্মীয় শিক্ষা, ইবাদত ও জনসেবামূলক বহুমুখী কার্যক্রমের সমন্বয়ে এই মডেল মসজিদ রাণীশংকৈলবাসীর জন্য একটি অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)