ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

একদিনে রেকর্ড ৯৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ৩ জনের মৃত্যু ঢাকায় চীনা দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি কর্মকর্তারা আতঙ্কে এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ভূমিদস্যু,শীর্ষ সন্ত্রাসী মফিক ও টিপু বাহিনীর দখলবাজি,সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ নাজিরপুরবাসী লজ্জার হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অবস্হা কোথায়, কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ অধিনায়কের চিঠি বুলবুল হত্যা মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে মারধর সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল,জামায়াত কর্মী আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী পরিষদের

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ১২:৪৩ পিএম
এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

গত ২৩ আগস্ট সংগঠনটির পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে।

পুলিশের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বক্তব্য বা প্রচার করা যাবে না, উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

এ ছাড়া কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ডও করা যাবে না।

পাশাপাশি পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে। পুলিশের অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন করতে দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)