এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শি'শু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নিখোঁজ শি'শু'দের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং জড়িত অপরাধী চক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শি'শু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরেছে।
এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শি'শু। মহিলা পরিষদ বলছে, দীর্ঘদিন নিখোঁজ থাকা শি'শু পাচার বা অপরাধী চক্রের শিকার হতে পারে।
তাই নিখোঁজের প্রকৃত কারণ অনুসন্ধান, শি'শু'দের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।