ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়”....মনিরুজ্জামান মনি টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১, সারা দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন...বাংলাদেশ মহিলা পরিষদ ওসমানের জুয়ার ঘর পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৩ জন হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি অসংখ্য শিশু....স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলকে সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়া নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক ঔপনিবেশিক আমলে ফিলিস্তিনে ব্রিটিশ যুদ্ধাপরাধের অভিযোগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদে একসঙ্গে ভোট....ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে নতুন নীতিমালা আসছে,

এস এম মিজান

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ১২:০০ পিএম
সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে নতুন নীতিমালা আসছে,

দেশের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

নতুন নীতিমালার আওতায় নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচালনা কমিটি গঠন করতে হবে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) এতে বর্তমান ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার ইঙ্গিত পাওয়া গেছে।

একটি সূত্র জানায়, ২০২৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের বিষয়ে দেওয়া নির্দেশনার ধারাবাহিকতায় এবার কিছু পরিবর্তন এনে নতুন নীতিমালা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদনের পরপরই নীতিমালাটি প্রকাশ করা হবে।নতুন নীতিমালায় পরিচালনা কমিটিতে সদস্য হওয়ার সুযোগের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে।

বিধি মেনে অন্য উপজেলা থেকেও আগ্রহীরা কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

অর্থাৎ আগের মতো শুধু নিজ উপজেলার মধ্যে মনোনয়ন সীমাবদ্ধ থাকবে না। যেকোনো উপজেলার যোগ্য ব্যক্তি কমিটিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া নতুন নীতিমালায় গেজেটেড কর্মকর্তাদেরও ইচ্ছা করলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

অ্যাডহক কমিটি গঠনে তাগিদ দেওয়া হয়েছে। এদিকে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে অ্যাডহক কমিটি গঠনের জন্যশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাগাদা দেওয়া হয়েছে।

গত আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, নিয়মিত পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)