ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়”....মনিরুজ্জামান মনি টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১, সারা দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন...বাংলাদেশ মহিলা পরিষদ ওসমানের জুয়ার ঘর পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৩ জন হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি অসংখ্য শিশু....স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলকে সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়া নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক ঔপনিবেশিক আমলে ফিলিস্তিনে ব্রিটিশ যুদ্ধাপরাধের অভিযোগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদে একসঙ্গে ভোট....ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের হাইকোর্টে জামিন লাভ

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৬:২৬ পিএম
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের হাইকোর্টে জামিন লাভ

প্রতারণার মামলায় বিচারিক আদালতের দেওয়া দুই বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

রবিবার ০৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আদালতে বিদিশা সিদ্দিকের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া।

তিনি জানান, উচ্চ আদালত জামিন প্রদান করায় বিদিশা সিদ্দিকের কারামুক্তিতে এখন আর কোনো আইনি জটিলতা বা বাধা নেই।

উল্লেখ্য, রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় নিম্ন আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।

ওই রায়ের পর গত ০২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের কাছে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর হয়।

পরবর্তীতে তিনি হাইকোর্টের শরণাপন্ন হয়ে এই জামিন পান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)