ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত...রুমিন ফারহানা রাজধানী কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সরকার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা...পুলিশ সুপার নারায়ণগঞ্জ বিআরটিএ ঘুষ ছাড়া চলে না কোন ফাইল নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানী কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ১১:১৬ পিএম
রাজধানী কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।

মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়।

এ সময় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বগিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগিতে কে বা কারা আগুন দিয়েছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে। এদিকে আগুন লাগার খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ঘটনাটি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)