Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার ● নিঃসঙ্গ প্রবীণদের সঙ্গ দিতে ভারতে চালু হয়েছে‘ভাড়াটে নাতি-নাতনি’ সেবা ● ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিরা "ওৎ"পেতে আছে....শুভেন্দু অধিকারী ● শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন প্রসঙ্গে কী বললেন....পররাষ্ট্রসচিব ● যশোর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার মিরপুর ও বাংলা মোটরস ● দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করেছে শেখ হাসিনা...রয়টার্স ● ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা ● রাজধানী বাড্ডায় জুলাই আন্দোলনে হামলাকারী ও হত্যা মামলার আসামিরা আবারও সক্রিয়ঃ প্রশাসন নিরব ● বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে...আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন প্রসঙ্গে কী বললেন....পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১১:৫৫ এ এম
শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন প্রসঙ্গে কী বললেন....পররাষ্ট্রসচিব

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে সোমবার ০৯ নভেম্বর সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গেও তার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুই দিনের সফরে আগামী মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নাই।’

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে।

২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে বাংলাদেশের কাছে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠিয়েছেন।

দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও বাধ্যবাধকতার কথা বিবেচনায় নিয়ে দ্রুত নতুন দুটি পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা।

এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।

শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে আছেন।

অন্যদিকে, অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের অবনতি হয়েছে।

এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)