Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার ● নিঃসঙ্গ প্রবীণদের সঙ্গ দিতে ভারতে চালু হয়েছে‘ভাড়াটে নাতি-নাতনি’ সেবা ● ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিরা "ওৎ"পেতে আছে....শুভেন্দু অধিকারী ● শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন প্রসঙ্গে কী বললেন....পররাষ্ট্রসচিব ● যশোর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার মিরপুর ও বাংলা মোটরস ● দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করেছে শেখ হাসিনা...রয়টার্স ● ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা ● রাজধানী বাড্ডায় জুলাই আন্দোলনে হামলাকারী ও হত্যা মামলার আসামিরা আবারও সক্রিয়ঃ প্রশাসন নিরব ● বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে...আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার মিরপুর ও বাংলা মোটরস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১১:০৫ এ এম
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার মিরপুর ও বাংলা মোটরস

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

মালিবাগ, নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্লবী থানার পর এবার মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বাংলা মোটর হাতিরঝিল মোড়, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এতে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

রোববার (০৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সনি সিনেমা হলের সামনের গোলচত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনের গোলচত্বর এলাকায় একটি চলন্ত প্রাইভেটকারের বনেটে ককটেল নিক্ষেপ করে।

সেটি বিস্ফোরিত হওয়ার পর দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। বিস্ফোরণে গাড়ির বনেটে গর্ত সৃষ্টি হয় এবং রং নষ্ট হয়ে যায়।

তবে এ ঘটনায় কেউ আহত হননি। এর আগে রোববার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। একই দিন সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে ও নীলক্ষেত মোড়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া রাত সোয়া ৮টার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে থানার গেটের ভেতরে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।

এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অন্যদিকে, সন্ধ্যায় রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একই দিন সন্ধ্যার কিছু আগে ভাটারা থানা এলাকায় নতুনবাজার ১০০ ফুট সড়কে একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এসব ঘটনায়ও হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)