ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিপাহি-জনতার বিপ্লব থেকে গণঅভ্যুত্থান:জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা ● তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন....প্রধানমন্ত্রী ● শহীদ নূর হোসেন দিবস আজ ● সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না....চিটাগাং চেম্বার সভাপতি ● ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে....প্রধানমন্ত্রী ● জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল...স্বরাষ্ট্রমন্ত্রী ● হামে শিশুমৃত্যুর দায় সরকারের নয় আমার, আমাকে ফাঁসি দেন....স্বাস্থ্যমন্ত্রী ● সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ● মাদকসেবী মফিজুল,কথিত নেতা মনিরুল আলম রবির জমি ছেড়ে দেয়ার হুমকি ● নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে আয়োজিত

হামে শিশুমৃত্যুর দায় সরকারের নয় আমার, আমাকে ফাঁসি দেন....স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১১:৩৯ পিএম
হামে শিশুমৃত্যুর দায় সরকারের নয় আমার, আমাকে ফাঁসি দেন....স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুদের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এটি তার ব্যর্থতা, সরকারের নয়।

তবে পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ সোমবার ০৯ নভেম্বর  দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে।

এ দায় কার—অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।

জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করেছি।’

হামের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক প্রচার করছে, এই টিকা ভারত থেকে আনা হয়েছে।

কিন্তু এ তথ্য সত্য নয়। মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে।

বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে।

তিনি বলেন, স্বল্প মূল্যে এসব টিকা সংগ্রহ করা হয়েছে। অনেকেই তাঁদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কারও টিকা নেওয়া ছিল না।

আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলেও তাকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)