আমির হোসেন রুবেল,নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৩ নম্বর গলির মাথায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।
জমির মালিকানা ও ভোগদখল নিয়ে মনিরুল আলম রবি, মফিজুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মৃত হাজী সাইজদ্দিন আহমেদ পরিবারের মনিরগং সদস্যরা।
অভিযোগকারী মনির গংদের দাবি, সিদ্ধিরগঞ্জের আটি মৌজায় অবস্থিত সিএস ও এসএ রেকর্ডভুক্ত ১০২ ও ১০৪ নম্বর দাগে তাদের মোট ৪ দশমিক ৮৮ শতাংশ জমি রয়েছে।
এর মধ্যে ১০৪ নম্বর দাগের জমি ক্রয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত সৃষ্টি হয়।
অভিযোগকারীদের ভাষ্য, ফাইভ ইস্টার হারুনকে জমি কেনার বিষয়ে আপত্তি জানানো হলেও তিনি তা উপেক্ষা করেন।
পরবর্তীতে জমির একটি অংশে গ্যারেজ ভাড়া দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাড়ার চুক্তিও সম্পাদন করা হয়েছে বলে দাবি পরিবারের।
চুক্তি অনুযায়ী, দুই বছরের জন্য গ্যারেজটি ভাড়া দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মনিরগংদের অভিযোগ, গত ০৭ নভেম্বর ২০২৬ তারিখে মনিরুল আলম রবি, মফিজুল হকসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়ে জমি নিয়ে তাদের হুমকি দেন।
শুধু ওই দিনই নয়, এর আগেও বিভিন্ন সময়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী মনির গং দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশেষ করে মনিরুল আলম রবির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে প্রভাব বিস্তারের অভিযোগও তুলেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় পৈতৃক সম্পত্তি হারানোর আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তারা প্রশাসনের কাছে জমির প্রকৃত মালিকানা ও কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, অবৈধ দখলচেষ্টা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে মনিরুল আলম রবি, মফিজুল হক ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। প্রশ্ন উঠেছে—পৈতৃক সম্পত্তির মালিকানা ও বৈধ ভাড়ার চুক্তি থাকা সত্ত্বেও কেন হুমকি-ধমকির মুখে পড়তে হবে জমির দাবিদার মনিরগং পরিবারকে?
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার।