ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিপাহি-জনতার বিপ্লব থেকে গণঅভ্যুত্থান:জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা ● তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন....প্রধানমন্ত্রী ● শহীদ নূর হোসেন দিবস আজ ● সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না....চিটাগাং চেম্বার সভাপতি ● ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে....প্রধানমন্ত্রী ● জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল...স্বরাষ্ট্রমন্ত্রী ● হামে শিশুমৃত্যুর দায় সরকারের নয় আমার, আমাকে ফাঁসি দেন....স্বাস্থ্যমন্ত্রী ● সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ● মাদকসেবী মফিজুল,কথিত নেতা মনিরুল আলম রবির জমি ছেড়ে দেয়ার হুমকি ● নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদ অধিবেশনে

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে....প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১১:৫০ পিএম
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে....প্রধানমন্ত্রী

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল স্থাপন করা হবে।

হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার০৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে শ্রমজীবী মানুষের জন্য সরকারের বিশেষ উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে।

এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়াও শ্রমিকদের বিশেষায়িত চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় রেখে পরিচালিত হবে।

সংসদে দেওয়া বক্তব্যে দেশের অতীত রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন খাতের সংকটের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল।

দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল।

শিল্প খাতের প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যার কারণে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

একইভাবে চিকিৎসাব্যবস্থাকেও ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছিল।

বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার যে অগ্রগতি হয়েছিল, তা পরবর্তী সময়ে ধ্বংসের মুখে পড়ে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হতে হতো।

বর্তমান সরকারের গণতান্ত্রিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি জানান, কিছুদিন আগে সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের অধিকার রক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)