ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জে মাহফিলে যোগ দেয়ার ঘোষণায় বাধার মুখে আমির হামজার ● তিন শিল্পাঞ্চলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ....বিজিএমইএ ● রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় জড়িতদের শাস্তি দাবি ইউট্যাবের ● আগামী ১০ ডিসেম্বর সীমান্তে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামীল লীগ ● যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, সামরিক সহায়তা বন্ধের হুঁশিয়ারি....ডোনাল ট্রাম্পের ● অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার ● গত ১৭ বছরে পাকিস্তানের চেয়ে অর্থনীতির বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ....তথ্যমন্ত্রী ● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জে মাহফিলে যোগ দেয়ার ঘোষণায় বাধার মুখে আমির হামজার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৫:০৩ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৫:১৬ পিএম
নারায়ণগঞ্জে মাহফিলে যোগ দেয়ার ঘোষণায় বাধার মুখে আমির হামজার

বাধার মুখেই নারায়ণগঞ্জ বন্দরের  মাহফিলে যোগ দেয়ার ঘোষণা আমির হামজার।

স্থানীয় আলেম-ওলামা ও রাজনৈতিক দলের একাংশের তীব্র বিরোধিতা সত্ত্বেও নারায়ণগঞ্জ বন্দর এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (কুষ্টিয়া-৩) ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

সব ধরনের বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক স্ট্যাটাসে নারায়ণগঞ্জবাসীকে আমন্ত্রণ জানিয়ে আমির হামজা লেখেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ, আমি আসছি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে।

সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ।’ একই সঙ্গে তিনি জানান, সব ধরনের ষড়যন্ত্র ও বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

সোমবার বন্দর থানার ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন মুফতি আমির হামজা।

এর আগে, গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের নেতারা এক বৈঠকে বসেন।

ওই বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার নারায়ণগঞ্জে আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় এই বিরোধিতার পর থেকেই মাহফিলটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যার প্রেক্ষিতেই নিজের অবস্থানের কথা পরিষ্কার করলেন এই ইসলামি বক্তা। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)