ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৭:৫৯ পিএম
সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজার এলাকায় এঘটনা ঘটে।

অভিযানে পাটের বদলে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এনায়েত হোসেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে আলামিনকে ৫ হাজার টাকা এবং আকতার নামের অপর এক মুদি দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি ও জরিমানার খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে দোকান খোলা রেখেই সটকে পড়েন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ অপেক্ষা করে অভিযান সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে চালের বস্তায় পাটের বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)