ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জে মাহফিলে যোগ দেয়ার ঘোষণায় বাধার মুখে আমির হামজার ● তিন শিল্পাঞ্চলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ....বিজিএমইএ ● রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় জড়িতদের শাস্তি দাবি ইউট্যাবের ● আগামী ১০ ডিসেম্বর সীমান্তে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামীল লীগ ● যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, সামরিক সহায়তা বন্ধের হুঁশিয়ারি....ডোনাল ট্রাম্পের ● অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার ● গত ১৭ বছরে পাকিস্তানের চেয়ে অর্থনীতির বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ....তথ্যমন্ত্রী ● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় জড়িতদের শাস্তি দাবি ইউট্যাবের

আ জা ডেক্স

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:৫২ পিএম
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় জড়িতদের শাস্তি দাবি ইউট্যাবের

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে ইউট্যাবের নেতারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন সন্ত্রাসী তৎপরতা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

তাঁরা আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক।

কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা চরম কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ।

এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করা জরুরি।

বিবৃতিতে ইউট্যাব নেতারা আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি এ ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মূল হোতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)