নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনের নেতাদের অরক্ষিত অবস্থায় রেখে অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকার ও প্রধান বিরোধী দল—সবাই দায় এড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে সামান্তা শারমিন লেখেন, নুসরাতের বাড়ি এবং তাঁদের আদরের ‘তারা’কে পুড়িয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
তবে শুধু সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার কারণে নয়, বরং জুলাই আন্দোলনের সমন্বয়ক হওয়ার কারণেই নুসরাতের বাড়িতে হামলা চালানো হয়েছে।
নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের কাছেই আতঙ্কের কারণ—এমনটা ভাবলেও ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, জুলাই আন্দোলনের নেতাদের অরক্ষিত অবস্থায় রেখে অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকার ও প্রধান বিরোধী দল—সবাই দায় এড়িয়ে গেছে।
পোস্টের শেষাংশে শারমিন লেখেন, জুলাই আন্দোলন রক্ষায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের নির্বাচন থেকে পাওয়া সংসদের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা আছে কি না, তা এখন প্রমাণ করতে হবে।