নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী সহযোগীতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আসিফুর রহমান। অভিযানে দেখা যায়, চম্পকনগর বাজারে জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে।
অভিযানে কারখানার মালিক বিষয়টি সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করেন। এছাড়া নিত্য পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট কারখানাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং প্রায় ৫০ কেজি খাওয়ার অযোগ্য মিষ্টি এবং জিলাপি ধ্বংশ করা হয়।
মূল্য তালিকা না থাকায় ২টি মুদীর দোকানে ১০০০/- করে জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়। আজ মোট ০৩ টি প্রতিষ্ঠানকে ৩২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।