Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ● ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান....প্রধানমন্ত্রী ● নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক ● যশোর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ জন ● শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত ● ৮০ লাখ টাকার ঘুষ লেনদেন একা যাবে না জেলে এসিলেন্ডের সাথে চাই ● ডিসেম্বরে আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে মাঠে থাকার ঘোষণা নাহিদ ইসলামের ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে ● বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

, এগ

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:২১ এ এম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ০৫ নভেম্বর  তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি রোডস্থ মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কতিপয় সদস্য বিভিন্ন স্লোগান দিয়ে সরাসরি মিছিল করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

আসামিরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য জনগণকে ও নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও প্ররোচিত করে প্রজাতন্ত্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিছিল করে।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ,গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)