Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ● ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান....প্রধানমন্ত্রী ● নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক ● যশোর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ জন ● শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত ● ৮০ লাখ টাকার ঘুষ লেনদেন একা যাবে না জেলে এসিলেন্ডের সাথে চাই ● ডিসেম্বরে আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে মাঠে থাকার ঘোষণা নাহিদ ইসলামের ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে ● বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

ডিসেম্বরে আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে মাঠে থাকার ঘোষণা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:২৪ এ এম
ডিসেম্বরে আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে মাঠে থাকার ঘোষণা নাহিদ ইসলামের

ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ডিসেম্বরজুড়ে তাঁরা রাজপথে সক্রিয় থাকবেন। একই সঙ্গে সাধারণ মানুষও তাঁদের সঙ্গে মাঠে থাকবে।

শুক্রবার ০৬ নভেম্বর রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার।

গত আট মাসে দলটির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়ায় সমঝোতা করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন স্থানে মামলা নিয়ে বাণিজ্যের ঘটনাও ঘটেছে।

জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলের করণীয় ও পরিকল্পনা নির্ধারণ ছিল সভার মূল উদ্দেশ্য।

এতে সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।

এ ছাড়া জেলা এনসিপির সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় চার জেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের সাংগঠনিক অবস্থান ও কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা।

এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, নির্বাচনী পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)