Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ● ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান....প্রধানমন্ত্রী ● নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক ● যশোর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ জন ● শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত ● ৮০ লাখ টাকার ঘুষ লেনদেন একা যাবে না জেলে এসিলেন্ডের সাথে চাই ● ডিসেম্বরে আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে মাঠে থাকার ঘোষণা নাহিদ ইসলামের ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে ● বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পীর মোহাম্মদ,নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:০১ পিএম
শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আর্থিক সংকটের কারণে মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে পাঁচ বছরে ২৫ লাখ টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে হাজী আলমগীর ফাউন্ডেশন।

এ অর্থ সমমনা প্ল্যাটফর্মের শিক্ষা সহায়তা তহবিলে প্রতিবছর ৫ লাখ টাকা করে প্রদান করা হবে।

এর মাধ্যমে সমাজের অসচ্ছল, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দেওয়া হবে।

এ লক্ষ্যে গত ৬ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনের বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে হাজী আলমগীর ফাউন্ডেশন ও সমমনা প্ল্যাটফর্মের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে হাজী আলমগীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন প্রথম বছরের জন্য নির্ধারিত ৫ লাখ টাকার অনুদানের চেক সমমনা প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদ, আহ্বায়ক কমিটি ও জ্যেষ্ঠ সদস্যদের কাছে হস্তান্তর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সমমনা প্ল্যাটফর্মের উপদেষ্টা শেখ মো. বিল্লাল হোসেন, তানজিনা ইসমাইল মায়া, প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম ও অধ্যাপিকা ড. শায়লা নাসরিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সমমনা প্ল্যাটফর্মের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুল আলম পনির, সদস্য সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, মো. কামরুজ্জামান, অধ্যাপক মশিউর রহমান, মোহাম্মদ সোলায়মান ও পীর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা জজ আনিসুর রহমান।

সমমনা প্ল্যাটফর্মের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে ছিলেন মো. আব্দুল করিম, মো. মনিরুজ্জামান ভূঁইয়া লিটন, মো. সিদ্দিকুজ্জামান ও মাহবুব আলম আলমগীর। সমঝোতা অনুযায়ী, সমমনা প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন এলাকার আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে সহায়তা দেওয়া হবে।

শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মেধা, পড়াশোনার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তহবিলের অর্থ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ কেনা, ভর্তি ও পরীক্ষার ফি এবং অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট ব্যয় নির্বাহে সহায়তা দেওয়া হবে।

বিশেষ করে আর্থিক সংকটের কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সমমনা প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ওই অনুষ্ঠানে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও আর্থিক সহায়তা বিতরণ করা হবে।

পরবর্তী বছরগুলোতেও ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালনা করা হবে।

উদ্যোক্তারা মনে করেন, অর্থনৈতিক অসচ্ছলতা কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা বিকাশের পথে বাধা হওয়া উচিত নয়।

সময়মতো আর্থিক সহযোগিতা পেলে অনেক শিক্ষার্থীই তাদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে।

এ উদ্যোগের মাধ্যমে শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, শিক্ষিত ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

হাজী আলমগীর ফাউন্ডেশন ও সমমনা প্ল্যাটফর্মের এ যৌথ উদ্যোগ অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

তাঁদের প্রত্যাশা, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সেই লক্ষ্য বাস্তবায়নে এ শিক্ষা সহায়তা তহবিল কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)