ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপে ১১ লাখ টাকা প্রতারণা,গ্রেপ্তার ১ ● সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকা নারীর বাড়িঘর ভেঙে জমি দখলের চেষ্টা আমরণ অনশনের ডাক ● দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট! ● নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব ● সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● গাজীপুর টঙ্গীতে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী ● ভারতে পেট্রাপোল সীমান্তে সাদা গাড়িতে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, ছিলেন দুই ঘণ্টা ● চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপে ১১ লাখ টাকা প্রতারণা,গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ১১:৫৯ পিএম
নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপে ১১ লাখ টাকা প্রতারণা,গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিংয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারনার মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ফের ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। 

মঙ্গলবার ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, আব্দুল্লাহ সরকার (৩৯) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়।

পরদিন তাঁকে নারায়ণগঞ্জে এনে বিজ্ঞ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, এ মামলার বাদী নারায়ণগঞ্জ শহরের টানবাজারের ব্যবসায়ী মো. নুর কামাল আজাদ (৪৮)।

অনলাইনে বিনিয়োগের মাধ্যমে লাভের আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করেন।

নারায়ণগঞ্জের পিবিআইয়ের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চক্রটি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত।

পরে ওই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে দেশ-বিদেশে সহযোগীদের কাছে পাঠানো হতো।

এর আগে, একই মামলায় গত ৬ জুলাই নাজমুল হোসেন (৪১) ও হাবিব মিয়া (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করে পিবিআই।

তাদেরকে ঢাকার আফতাবনগর ও নারায়ণগঞ্জ চাষাঢ়া এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

তবে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই নারায়ণগঞ্জ। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)