ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপে ১১ লাখ টাকা প্রতারণা,গ্রেপ্তার ১ ● সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকা নারীর বাড়িঘর ভেঙে জমি দখলের চেষ্টা আমরণ অনশনের ডাক ● দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট! ● নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব ● সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● গাজীপুর টঙ্গীতে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী ● ভারতে পেট্রাপোল সীমান্তে সাদা গাড়িতে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, ছিলেন দুই ঘণ্টা ● চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব

এস এম মিজান

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:০৮ পিএম
নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) পাশাপাশি, আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিতে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

ভোক্তাদের কাছে যাতে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

একইসঙ্গে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)