ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হবিগঞ্জের আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৬:১২ পিএম
হবিগঞ্জের আরও দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়েরকৃত আরও দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (০২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনগুলোর ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে, গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে এই সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত। আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

আদালতে সে সময় সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ তাঁর নিজ জেলা হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়ার ঠিক আগমুহূর্তে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ব্যারিস্টার সুমন লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে।

দোয়া করবেন সবাই।’ গ্রেপ্তারের পর মিরপুর থানার মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দিয়ে রুল জারি করলেও রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল।

তবে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে সুমনের জামিন বহাল রাখেন।

এবার হবিগঞ্জের আরও দুটি মামলায় আইনি স্বস্তি পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন সাবেক এই সংসদ সদস্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)