ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফারজানা রুপার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী, বার কাউন্সিলে আবেদন ● আলাদা থাকছেন সাবিলা নূর,বিচ্ছেদের গুঞ্জন ● সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের একাধিক তথ্য সূএ যাচাইয়ের তাগিদ,....কাদের গনি চৌধুরীর ● ঢাকা-৪,৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ● হামলার পর প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে....আরিফুল হক চৌধুরী ● নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন ● দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ● সচিবালয়ের নিরাপত্তায় কঠোর নির্দেশনা,সংসদ সদস্যদেরও যাতায়াতে বিধিনিষেধ ● চাঁদাবাজি বন্ধে স্টারলিং হিউম্যান হলার (লেগুনা) মালিক ও শ্রমিকদের ৫ দফা দাবি ● ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী দ্বারা ক্রীড়া সংগঠক গোলাম সাব্বির মাসুমকে হেনস্তার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:০১ এ এম
কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন

বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

তিনি পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন।

এ বিষয়ে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে।

এই আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে। বাসস পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন।

তারা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার; বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী; দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ; দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক; ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান; ও এসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)