Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা....জামায়াত আমির ● ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ ● শ্রমিক অসন্তোষে দেশের ৬৭০ পোশাক কারখানা বন্ধ...বিজিএমইএ ● জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা ● রাজধানী মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা ঠেকাতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ ● এআই দিয়েও সমাবেশের ছবি বানাতে ব্যর্থ কংগ্রেস,কটাক্ষ বিজেপির ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোর বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন...? ● নভেম্বরেই একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহের আভাস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৭:৪১ পিএম
কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর কাজে যোগ না দিয়ে বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে প্রথমে ইন্টারস্টপ কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ যানজটে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরের পর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাঁদের দাবিতে সড়কে নেমেছেন।

তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়াতেও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)