Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা....জামায়াত আমির ● ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ ● শ্রমিক অসন্তোষে দেশের ৬৭০ পোশাক কারখানা বন্ধ...বিজিএমইএ ● জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা ● রাজধানী মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা ঠেকাতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ ● এআই দিয়েও সমাবেশের ছবি বানাতে ব্যর্থ কংগ্রেস,কটাক্ষ বিজেপির ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোর বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন...? ● নভেম্বরেই একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহের আভাস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন

আ জা ডেক্স

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ১১:৪৬ এ এম
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ১২ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন সারাদেশের ৪০ হাজার ৮৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।

সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।

এসব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা নেওয়া হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়।

পরে এসব পরীক্ষা নেওয়া হয়। সব শিক্ষা বোর্ডে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)