Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা....জামায়াত আমির ● ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ ● শ্রমিক অসন্তোষে দেশের ৬৭০ পোশাক কারখানা বন্ধ...বিজিএমইএ ● জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা ● রাজধানী মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা ঠেকাতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ ● এআই দিয়েও সমাবেশের ছবি বানাতে ব্যর্থ কংগ্রেস,কটাক্ষ বিজেপির ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোর বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড ● ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন...? ● নভেম্বরেই একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহের আভাস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন

আ জা ডেক্স

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ১১:৫১ এ এম
আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন

২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ, আর ছাত্রদের ৫৮ দশমিক ১০ শতাংশ। সব মিলিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৪৭ জন।

তাঁদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন। পাসের হারে ছাত্রীরা ছাত্রদের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা এগিয়ে। এ বছর ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ পেয়েছেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলাফলে দেখা গেছে, আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রদের অবস্থান এগিয়ে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)