Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় পঞ্চায়েত সদস্যের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন থানায় মামলা নারায়ণগঞ্জে ‘জিন তাড়ানোর’ নামে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৮ আমেরিকার ৪ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন অবস্থায় খু*ন হইছে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে...প্রধানমন্ত্রী সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে...আসক, স্কুলের তুলনায় মাদ্রাসায় ভালো লেখাপড়া হয়....মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আর্জেন্টিনা-স্পেন-পর্তুগালসহ ছয় দেশের বিশ্বকাপ নিশ্চিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৩:৫৭ পিএম
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার

পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ‎

আজ মঙ্গলবার ০৭ জুলাই  সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও এসময় উপস্থিত ছিলেন। ‎শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।

দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। দু’দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি। ‎ ‎

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদও ব্যক্ত করেন তিনি। ‎ ‎

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধও জানান তিনি। ‎ ‎

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ। ভূ-প্রকৃতিভাবেও দেশ দুটির মধ্যে মিল রয়েছে।

বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত। ‎ ‎

এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)