Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় পঞ্চায়েত সদস্যের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন থানায় মামলা নারায়ণগঞ্জে ‘জিন তাড়ানোর’ নামে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৮ আমেরিকার ৪ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন অবস্থায় খু*ন হইছে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে...প্রধানমন্ত্রী সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে...আসক, স্কুলের তুলনায় মাদ্রাসায় ভালো লেখাপড়া হয়....মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আর্জেন্টিনা-স্পেন-পর্তুগালসহ ছয় দেশের বিশ্বকাপ নিশ্চিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা-স্পেন-পর্তুগালসহ ছয় দেশের বিশ্বকাপ নিশ্চিত

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০১:২২ পিএম
আর্জেন্টিনা-স্পেন-পর্তুগালসহ ছয় দেশের বিশ্বকাপ নিশ্চিত

২০৩০ সালের ফিফা বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই সরাসরি মূল আসরে খেলবে ছয়টি দেশ।

মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েরও সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর ফলে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপে বাকি ৪২টি দলকে বাছাইপর্ব পেরিয়েই মূল পর্বে জায়গা করে নিতে হবে।

এর আগে ফিফা ঘোষণা দিয়েছিল, ইতিহাসে প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ।

ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো যৌথভাবে মূল টুর্নামেন্টের আয়োজন করবে। পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করা হবে।

প্রথম ঘোষণায় এই তিন দেশের সরাসরি বিশ্বকাপে খেলার বিষয়টি উল্লেখ না থাকলেও পরে ফিফা বিষয়টি স্পষ্ট করে জানায়।

আয়োজক দেশের মর্যাদায় আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েও বাছাইপর্ব ছাড়াই মূল আসরে অংশ নেবে।

বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ সিদ্ধান্ত নেয় ফিফা।

১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। সেই আসরের ফাইনালে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক উরুগুয়ে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)