Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের....আইনমন্ত্রী স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মহিলা পরিষদের সাথে মতবিনিময়ে সুপারিশমালা পেশ

বাংলাদেশে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে আইন মন্ত্রী আসাদুজ্জামান

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১০:৪৯ এ এম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১০:৫৬ এ এম
বাংলাদেশে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে আইন মন্ত্রী আসাদুজ্জামান

নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে নারীর মৌলিক মানবাধিকার রক্ষা, নাগরিক হিসেবে নারীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুপারিশমালা পেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ ০৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি-র সাথে সাক্ষাৎপূর্বক নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে নারীর মৌলিক মানবাধিকার রক্ষা, নাগরিক হিসেবে নারীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুপারিশমালা পেশ ও মতবিনিময় করেন।

বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ হতে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে আইন প্রণয়ন, আইন সংস্কার, আইনের বাস্তবায়নসহ এ সংক্রান্তে সুপারিশমালা উপস্থাপন এবং বাস্তবায়নের স্বপক্ষে যুক্তি তুলে ধরা হয়।

মাননীয় মন্ত্রী সকল বিষয় গুরুত্বসহকারে শোনেন। মতবিনিময়কালে মাননীয় মন্ত্রী এবং মন্ত্রণালয়ের উপস্থিত প্রতিনিধিবৃন্দ নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে গৃহীত সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

মাননীয় মন্ত্রী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে আইনগত সহায়তা প্রদানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি যৌথ কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট সুপারিশ পেশ ও মতবিনিময়কালে মাননীয় মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি, মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস.এম.এরশাদুল আলম ও মো: খাদেম উল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এর মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মো: সাজ্জাদুর রহমানসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, লিগ্যাল এইড উপপরিষদের পরিচালক লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবি অ্যাড. দীপ্তি সিকদার ও উপ-পরিচালক অ্যাড. রাম লাল রাহা প্রমুখ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)