Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান....প্রধানমন্ত্রীর বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক....রাষ্ট্রপতি কুবির নজরুল হলে মারামারি, বহিষ্কৃত দুই শিক্ষার্থীর নিরাপত্তা চেয়ে আবেদন শরীয়তপুরে ৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার এ-হুমকি সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মহেশখালী চ্যানেলে নিউজিল্যান্ডের একই পরিবারের ৪ সদস্য নিয়ে নৌকাডুবি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

এস এম মিজান

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ১০:৪৩ পিএম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে প্রতি মাসে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

শিক্ষার্থীরা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করলে মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হয়।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

চিঠিতে আরও বলা হয়, এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল এবং কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্যগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণকসহ মন্ত্রণালয়ে প্রেরণ করে থাকে।

এই অবস্থায় চিঠিতে সংশ্লিষ্টদের আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লিখিত প্রতি মাসের ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের প্রথম সপ্তাহে (প্রমাণসহ পূর্ববর্তী মাসের তথ্যসমূহ) sports.phy72@gmail.com এই ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে সরকার ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)