ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম ● নারায়ণগঞ্জে কাস্টমস অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার সুতা জব্দ ● গোপালগঞ্জে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৩০ ● বক্ষব্যাধি হাসপাতাল উন্নয়ন কাজে যত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ● নারায়ণগঞ্জ পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে চা চক্রের আড্ডা ● অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেয়া হবে না....আইজিপি ● সরকারি জমি দখল করে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার ● পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন ● পর্যটননগরী কক্সবাজারে হোটেল-রিসোর্ট ছয়শ ফায়ার ছাড়পত্র মাত্র ২৩ ● আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন...নেতানিয়াহু
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন

কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন....প্রধানমন্ত্রী

নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৯:৫৩ এ এম
কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন....প্রধানমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে রাষ্ট্রদূত ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়েও জানতে চান রাষ্ট্রদূত।

জবাবে শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হবে।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)