Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ, গাজীপুরে পাম্প সিলগালা

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ,২০২৬, ০৩:৪১ পিএম
তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ, গাজীপুরে পাম্প সিলগালা

তেল সংকটের অজুহাতে বিক্রি বন্ধ রাখলেও গোপনে বিপুল পরিমাণ জ্বালানি মজুত করে রেখেছিল একটি ফিলিং স্টেশন।

এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং ম্যানেজারকে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে অবৈধভাবে মজুত রাখা ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ৩৪ হাজার লিটার।

অভিযোগ রয়েছে, উল্লেখযোগ্য পরিমাণ অকটেন মজুত থাকা সত্ত্বেও স্টেশনটি ‘তেল নেই’ বলে বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

একই সঙ্গে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে। এছাড়া আগামী ৩১ মার্চ থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে স্টেশনটির জব্দ করা তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)