ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম ● নারায়ণগঞ্জে কাস্টমস অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার সুতা জব্দ ● গোপালগঞ্জে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৩০ ● বক্ষব্যাধি হাসপাতাল উন্নয়ন কাজে যত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ● নারায়ণগঞ্জ পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে চা চক্রের আড্ডা ● অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেয়া হবে না....আইজিপি ● সরকারি জমি দখল করে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার ● পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন ● পর্যটননগরী কক্সবাজারে হোটেল-রিসোর্ট ছয়শ ফায়ার ছাড়পত্র মাত্র ২৩ ● আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন...নেতানিয়াহু
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে ফাঁদে ইশরাক....নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০২:৩২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে ফাঁদে ইশরাক....নাসীরুদ্দীন

মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক নতুনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন।

মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি উদ্যোগ নিয়েছিলেন বলে তাঁর ধারণা।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ইশরাককে পরিস্থিতির শিকার হতে হয়েছে। তিনি বলেন, “সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর।

গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপে ভোগেন।

এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।”

এদিকে দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান এনসিপির এই নেতা।

তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।

গত তিন থেকে চার মাসে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন বলেন, তাঁর মন্তব্যকে যেন কোনো সম্প্রদায়কে রাজনৈতিকভাবে চিহ্নিত করার চেষ্টা হিসেবে দেখা না হয়।

হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের উদ্বেগের কথা পৌঁছে দিতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।

ভুল-বোঝাবুঝি দূর করতে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

প্রয়োজনে সরাসরি বৈঠকের মাধ্যমে সমস্যাগুলো নিয়ে কথা বলা উচিত বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

তাঁর মতে, আলোচনার মাধ্যমেই পারস্পরিক ভুল-বোঝাবুঝি দূর করা সম্ভব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)