ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুটবল বিশ্বকাপ ঘিরে অপোর নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৮:২৬ পিএম
ফুটবল বিশ্বকাপ ঘিরে অপোর নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ চালু করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড OPPO Bangladesh।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের খেলার প্রতিটি আবেগঘন মুহূর্ত উদযাপন এবং স্মরণীয় করে রাখার সুযোগ করে দিতে চায় প্রতিষ্ঠানটি।

অপোর ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি এমন এক বৈশ্বিক উৎসব, যা বন্ধু, পরিবার ও সমাজকে এক সুতোয় গেঁথে দেয়।

ট্রফি হয়তো একটি দল জিতবে, তবে প্রতিটি সমর্থকেরই থাকবে নিজস্ব কিছু ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’।

সেই মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তুলতেই এ আয়োজন। ক্যাম্পেইনের অংশ হিসেবে ফুটবলপ্রেমীরা বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের ফুটবল জ্ঞান যাচাই করার পাশাপাশি তৈরি করতে পারবেন ব্যক্তিগতকৃত ‘ফ্যান কার্ড’।

এছাড়া ফেসবুক ও টিকটকের বিশেষ চ্যালেঞ্জে অংশ নিয়ে ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগও থাকছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে OPPO Reno15 F 5G, OPPO Pad SE, OPPO Enco Buds3 Pro-সহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ।

এছাড়া ক্যাপ, কি-রিং, রিস্টব্যান্ড ও হ্যান্ডব্যান্ডও থাকছে পুরস্কারের তালিকায়।

ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়কের অংশগ্রহণ ফুটবলপ্রেমীদের আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, প্রযুক্তির মূল উদ্দেশ্য মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ধরে রাখতে সহায়তা করা।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন লাখো মানুষের আবেগকে একত্রিত করে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে সেই আবেগ ও স্মৃতিগুলোকে আরও বিশেষ করে তুলতে চায় অপো।

অপোর দাবি, ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইন প্রযুক্তি ও মানুষের অনুভূতির মধ্যে সংযোগ তৈরি করবে এবং বিশ্বকাপের প্রতিটি উল্লাস, প্রতিটি গোল ও প্রতিটি স্মরণীয় মুহূর্তকে দীর্ঘদিন ধরে জীবন্ত রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)