ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের ঘটনায় বিএনপি নেতা কারাগার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম বাংলাদেশের সকল শপিংমলে, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় বন্ধের নির্দেশ বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে...পাটওয়ারী নারায়ণগঞ্জে গৃহবধু তানিয়া হত্যার মূল আসামি গ্রেফতার আজ পবিত্র আখেরি চাহার সোম্বা সফর মাসে শেষ বুধবার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ডোনাল ট্রাম্পের হুমকি

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০২:২০ পিএম
ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ডোনাল ট্রাম্পের হুমকি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, তখন তার পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইনফান্তিনোকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হলে সেটিকে ‘ভয়াবহ ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা সভাপতির প্রশংসা করেন ট্রাম্প।

ইনফান্তিনোকে ‘দারুণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে, তাহলে সেটা হবে ভয়াবহ ভুল।

তিনি অসাধারণ এবং তার নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে, যা আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে চার গুণ বেশি সফল।’

ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হলে ভবিষ্যতে বিশ্বকাপ আর আগের মতো সফল কিংবা লাভজনক হবে না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।’

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে এক নারীর সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র চাপের মধ্যে রয়েছেন ইনফান্তিনো।

এরই মধ্যে ফুটবলের শীর্ষ তিন পরিচালন সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফ যৌথভাবে একটি খোলা চিঠি প্রকাশ করেছে।

ওই চিঠিতে ফিফা সভাপতির পদত্যাগের জোরালো দাবি জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)