Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দিল্লি থেকে হুংকার দিয়ে লাভ নেই,সীমান্তে এলেই গ্রেপ্তার...আইনমন্ত্রী আগামীতে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে...শিক্ষামন্ত্রী এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে চার মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, ৫টি হর্ন জব্দ সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জুয়া ও পুলিশ আইনে ১১ জন আটক ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি জরুর সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রীর পদত্যাগ ৩ দফা দাবি, সায়েন্সল্যাব অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট দুই দিন ধরে বর্ষা নামে এক গৃহবধূ নিখোঁজ টেলিভিশন টকশোতে আর অংশ নেবে না...গোলাম মাওলা রনি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে চার মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ

বশির উদ্দিন ডেমরা ঢাকা

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৮:৪০ পিএম
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে চার মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ

রাজধানীর ডেমরায় দারুননাজাত তাখসীসী বাসা মাদ্রাসা আবাসিক-২, নামে একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমিয়ে থাকা চার শিক্ষার্থী দগ্ধ হয়েছে।

সোমবার ১৩ জুলাই  বিকাল সোয়া ৩ কার দিকে টায় পূর্ব বক্সনগর ৯ তলা ভবনের ৬ ষ্ঠ তলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কুমিল্লা থেকে আসা মোঃ আদিবুল ইসলাম (১৪), মাদারীপুরের রেদোয়ান (১৪), নওগাঁর তাওসীফ (১৪) ও হবিগঞ্জের নাছির (১৪)।

বর্তমানে ৪ জনের মধ্যে ৩ জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং ১জন প্রাথমিক চিকিৎসা শেষে আবাসস্থলে ফিরে আসে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, সোমবার বিকেলে হঠাৎ ওই মাদ্রাসার ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ডে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।

আর বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রুমে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী ভেতরেই আটকা পড়ে আহত হয়।

তবে বাকি শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সক্ষম হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মাদ্রাসা শিক্ষক এবং এলাকার লোকজন মিলে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

এই ব্যাপারে মাদ্রাসা প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকী সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। 

তবে এ বিষয়ে মাদ্রাসার পক্ষ থেকে বা শিক্ষার্থীদের পক্ষ থেকে কোন জিডি বা অভিযোগ করেনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)