Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দিল্লি থেকে হুংকার দিয়ে লাভ নেই,সীমান্তে এলেই গ্রেপ্তার...আইনমন্ত্রী আগামীতে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে...শিক্ষামন্ত্রী এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে চার মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, ৫টি হর্ন জব্দ সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জুয়া ও পুলিশ আইনে ১১ জন আটক ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি জরুর সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রীর পদত্যাগ ৩ দফা দাবি, সায়েন্সল্যাব অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট দুই দিন ধরে বর্ষা নামে এক গৃহবধূ নিখোঁজ টেলিভিশন টকশোতে আর অংশ নেবে না...গোলাম মাওলা রনি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, ৫টি হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৪:২৯ পিএম
নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, ৫টি হর্ন জব্দ

শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে শব্দ দূষণকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় যানবাহনগুলো থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং পাঁচটি অবৈধ হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

পাশাপাশি শব্দ দূষণের জন্য ব্যবহৃত পাঁচটি হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, পরিবেশ দূষণকারী কারখানা, প্রকল্প ও শব্দ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)