এস এম মিজান
"ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ১৪ জুলাই অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের জাতীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
জরুরি সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং অধীনস্থ সকল থানা ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।