ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সংসদীয় কমিটিতে বড় ধরনের রদবদল করেছেন...সরকার ঢাকা রাজধানীতে অভিযানে ৪৯১ গ্রেফতার....ডিএমপি আগামী জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার...আইনমন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে শিল্পকারখানা, ঢাকাসহ সারাদেশের মানুষ অতিষ্ঠ প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকা রাজধানীতে অভিযানে ৪৯১ গ্রেফতার....ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০২:৩৮ পিএম
ঢাকা রাজধানীতে অভিযানে ৪৯১ গ্রেফতার....ডিএমপি

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৪৮, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৫৬, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৬ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এছাড়া ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ সময় একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)