ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কিশোরগঞ্জ পাগলা মসজিদের ১৩ টি সিন্দুকে মিলল ৪৩ বস্তা টাকা

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০১:২৮ পিএম
কিশোরগঞ্জ পাগলা মসজিদের ১৩ টি সিন্দুকে মিলল ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার সিন্দুক এবার মিলেছে ৪৩ বস্তা টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় কিশোরগঞ্জে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের উপস্থিতে ১৩টি সিন্দুক খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়।

এর আগে সবশেষ গতবছরের ২৭ ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্সগুলো। সেসময় ১৩টি সিন্দুকে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়।

গণনা শেষে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা পণ্য সামগ্রী পাওয়া যায়।

জানা গেছে, তিন থেকে চার মাস পরপর সিন্দুকগুলো খোলা হয়। দেখা যায়, প্রতিবারই আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে।

সে হিসেব অনুযায়ী যেহেতু ছয় মাস পর খোলা হচ্ছে তাতে অতীতের সব রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে।

শুধু টাকা-পয়সা নয়, অনেকেই স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদি প্রাণি ও বিভিন্ন পণ্য সামগ্রী দান করে থাকেন।

প্রচলিত আছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে মসজিদের স্থানে এসে অবস্থান নেন।

এরপর ধীরে ধীরে তাকে ঘিরে ভক্ত সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়।

যা বর্তমানে পাগলা মসজিদ নামে সুপরিচিত। ১৯৭৯ সালের ১০মে থেকে ওয়াকফ-স্টেট মসজিদটি পরিচালনা করছে। মসজিদটি আড়াইশো বছরের পুরনো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)