ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ

প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর,২০২৫, ১১:১৬ পিএম
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন কিশোরগঞ্জের রাজনৈতিক পরিবারের সন্তান, সাবেক মন্ত্রীপুত্র অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

আজ বুধবার ২২ অক্টোবর বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে এ তথ্য জানান। লাইভে মুবিন বলেন, “শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে।

শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।” ফয়জুল কবীর মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিবার থেকে আসা মুবিন বলেন, “আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়।

এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।” তিনি মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুবিন ফোন রিসিভ করেননি।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)