ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নেত্রকোনা লাইসেন্সবিহীন দোকানে মিললো সাড়ে ৩ হাজার লিটার ডিজেল

নিজস্ব প্রতিবেদক নেত্রকোণা

প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১০:১৮ এ এম
নেত্রকোনা লাইসেন্সবিহীন দোকানে মিললো সাড়ে ৩ হাজার লিটার ডিজেল

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেত্রকোনার একটি বাজারে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে প্রশাসন, সঙ্গে জরিমানাও করা হয়েছে দোকান মালিককে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজারে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, যিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসনের উদ্যোগে মৌগাতি ইউনিয়নের হাটখলা বাজারে ‘মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকান’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সেখানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ২০ (১) ধারা অনুযায়ী দোকান মালিক জহিরুল চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া জব্দ করা ডিজেল স্থানীয় দুইজন ইউপি সদস্যের জিম্মায় রেখে নিকটবর্তী ফিলিং স্টেশনে সরকারি মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)