ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিজয়নগর মিষ্টি দোকান ও নিত্যপণ্যের বাজারে ৩২ হাজার টাকা জরিমান ● ফরিদপুরে সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ● নড়াইলে অজয় কুন্ডু'র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার ● সিলেট গোলাপগঞ্জ কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের নিয়ে মতবিনিময় সভা ● শাপলা চত্বর হত্যাকাণ্ড হাসিনা-বেনজীর ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ● জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে....সামান্তা শারমিন ● জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে....সামান্তা শারমিন ● আওয়ামীলীগের কাছে তথ্য পাচারের অভিযোগ চট্রগ্রামের এসপি জাহাঙ্গীরে বিরুদ্ধে তদন্ত ● গাজী নজরুলের সংসদীয় পদ বিলুপ্তি ও উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শ্যামনগরে ● রাজনৈতিক প্রভাব কাটিয়ে খাস কালেকশন ইজারা সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ইউনেস্কো জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে

অর্থনীতি চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে...অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ১১:০৮ পিএম
অর্থনীতি চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে...অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি কিছুটা চাপের মধ্যে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

রাজস্ব আদায়ের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আয়কর ও কাস্টমস—উভয় খাতেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কিছুটা পিছিয়ে রয়েছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

প্রতিবেদন হাতে এলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে বলে আশা করছেন তিনি।

আমির খসরু বলেন, প্রথম প্রান্তিকের পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ের পরিস্থিতি পর্যায়ক্রমে আরও ইতিবাচক হবে।

এর মাধ্যমে সরকারের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজস্ব আদায়ে ঘাটতি এবং নতুন পে-স্কেলের কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক।

সবকিছু বিস্তারিত হিসাব-নিকাশের ভিত্তিতেই পরিচালনা করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, প্রতিটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

হিসাবের বাইরে বা অপ্রয়োজনীয় কোনো ব্যয় করা হচ্ছে না।

আইএমএফের ঋণ ও কর্মসূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এখানে শুধু ঋণ পাওয়াই মূল বিষয় নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মসূচি।

এর আওতায় আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সংস্থার অর্থায়নের পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমেও অর্থ সংগ্রহের কার্যক্রম রয়েছে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে ওয়ার্কিং গ্রুপের আলোচনা নিয়মিত চলছে। আগামী জানুয়ারির মধ্যে কর্মসূচির চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও পৃথকীকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি ইতোমধ্যে নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। দ্রুতই এটি আইনি রূপ পেতে যাচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)